Original price was: ৳ 1,750.00.৳ 1,549.00Current price is: ৳ 1,549.00.
CARE:NEL Anti-Melasma Cica Intensive Serum
Description
CARE:NEL Anti-Melasma Cica Intensive Serum
CARE:NEL Anti-Melasma Cica Intensive Serum একটা কোরিয়ান স্কিনকেয়ার সিরাম, যেটা বিশেষভাবে ডার্ক স্পট, মেলাজমা আর হাইপারপিগমেন্টেশনের দাগ হালকা করার জন্য বানানো হয়েছে। একই সাথে এটা ইরিটেটেড বা জ্বালাপোড়া হওয়া স্কিনকেও শান্ত করতে হেল্প করে। এর টেক্সচার হালকা আর দ্রুত absorb হয়ে যায়, তাই স্কিন টোন ইভেন করতে কাজ করলেও মুখে কোনো আঠালো বা চিটচিটে ফিলিং রেখে যায় না।
CARE:NEL Anti-Melasma Cica Intensive Serum Benefits
CARE:NEL Anti-Melasma Cica Intensive Serum-এর সবচেয়ে বড় সুবিধা হলো এটা একদিকে জেদি পিগমেন্টেশন আর দাগ নিয়ে কাজ করে, আবার অন্যদিকে স্কিনকে শান্ত রাখে যাতে নতুন করে দাগ হওয়ার সম্ভাবনাও কমে।
কী কী উপকার পাওয়া যায়?
- জেদি মেলাজমা হালকা করতে হেল্প করে: Tranexamic Acid আর Niacinamide মেলানিন তৈরি হওয়ার প্রক্রিয়ায় কাজ করে, ফলে গাঢ় দাগ আর মেলাজমা ধীরে ধীরে হালকা হতে সাহায্য করে।
- নতুন ডার্ক স্পট হওয়া কমাতে হেল্প করে: পিগমেন্টেশন তৈরি হওয়ার পেছনের ট্রিগারগুলোকে টার্গেট করে, যাতে নতুন সান স্পট বা দাগ সহজে না তৈরি হয়।
- স্কিনের লালচেভাব কমায়: Centella Asiatica (Cica) স্কিনের ইনফ্লামেশন আর ইরিটেশন দ্রুত শান্ত করতে সাহায্য করে।
- পুরো স্কিন টোন উজ্জ্বল দেখাতে হেল্প করে: MadeWhite™ ডালনেস কমিয়ে স্কিনকে আরও স্মুথ আর গ্লোয়িং দেখাতে সাহায্য করে।
- স্কিন ব্যারিয়ারকে শক্ত করতে হেল্প করে: স্কিনের বাইরের প্রোটেক্টিভ লেয়ারকে শক্তিশালী রাখে, যাতে ব্রাইটেনিং ইনগ্রেডিয়েন্টগুলো কাজ করলেও অতিরিক্ত ড্রাই বা পিলিং এর মতো সমস্যা কম হয়।
- অতিরিক্ত অয়েল কন্ট্রোলে সাহায্য করে: Zinc PCA সিবাম প্রোডাকশন ব্যালেন্স করতে সাহায্য করে এবং পোরস কিছুটা ছোট দেখাতে পারে, তবে স্কিনকে ড্রাই করে ফেলে না।
CARE:NEL Anti-Melasma Cica Intensive Serum Full Ingredients
CARE:NEL Anti-Melasma Cica Intensive Serum-এর ফর্মুলাটা এমনভাবে বানানো হয়েছে যাতে পিগমেন্টেশন তৈরির বিভিন্ন ধাপে কাজ করার পাশাপাশি স্কিন ব্যারিয়ারকেও শক্ত আর শান্ত রাখতে পারে।
১. পিগমেন্টেশন কমানোর মূল ইনগ্রেডিয়েন্টস
- Niacinamide (5%): Vitamin B3-এর শক্তিশালী একটি ফর্ম। এটা মেলানিন (পিগমেন্ট) স্কিনের বাইরের স্তরে পৌঁছানো কমাতে সাহায্য করে। ফলে ডার্ক স্পট ধীরে ধীরে হালকা হয় এবং স্কিন আরও ব্রাইট দেখায়।
- Tranexamic Acid (2%): এটি পিগমেন্টেশন তৈরির আরও আগের ধাপে কাজ করে। স্কিনকে অতিরিক্ত পিগমেন্ট তৈরি করার যে সিগন্যালগুলো থাকে, সেগুলো ব্লক করতে সাহায্য করে। এজন্য মেলাজমা আর সান স্পটের ক্ষেত্রে এটা বেশ কার্যকর।
- Acetyl Glucosamine: স্কিনে স্বাভাবিকভাবেই পাওয়া যায় এমন একটি উপাদান, যা Niacinamide-এর সাথে মিলিয়ে আরও ভালো কাজ করে। একসাথে তারা ডার্ক স্পট দ্রুত হালকা হতে সাহায্য করে।
২. স্কিনকে শান্ত রাখা ও রিপেয়ার করা (Cica Complex)
- Centella Asiatica Extract: পরিচিত ওর্গানিক উপাদান, যা লালচেভাব কমাতে, স্কিন রিপেয়ার করতে এবং ইরিটেশন শান্ত করতে সাহায্য করে।
- Madecassoside: Centella Asiatica থেকে পাওয়া অত্যন্ত পিউর একটি অ্যাকটিভ কম্পাউন্ড। এটা CARE:NEL-এর MadeWhite™ Complex-এর মূল অংশ, যা ইনফ্লামেশনের কারণে হওয়া পিগমেন্টেশন কমাতে সাহায্য করে।
৩. স্কিন রিপেয়ার ও Anti-Aging সাপোর্ট
- Peptides (sh-Oligopeptide-1, sh-Polypeptide-1, sh-Oligopeptide-2, sh-Polypeptide-19): এগুলো EGF (Epidermal Growth Factor) ধরনের cell-signaling peptide। স্কিনের স্বাভাবিক রিপেয়ার প্রক্রিয়াকে সাপোর্ট করে এবং ক্ষতিগ্রস্ত বা পিগমেন্টেড সেলের জায়গায় নতুন ও স্বাস্থ্যকর সেল আসতে সাহায্য করে।
- Adenosine: পরিচিত anti-inflammatory উপাদান, যা স্কিনের টেক্সচার মসৃণ করতে এবং স্বাভাবিক collagen production-কে সাপোর্ট করতে সাহায্য করে।
৪. তেল নিয়ন্ত্রণ ও ময়েশ্চার ব্যালেন্স
- Zinc PCA (1,000ppm): সিবাম বা অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ব্রণ তৈরিতে ভূমিকা রাখা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করতে পারে, তবে স্কিনকে ড্রাই করে ফেলে না।
- Glycerin, Butylene Glycol & Pentylene Glycol: হিউমেকট্যান্ট হিসেবে কাজ করে। এগুলো স্কিনের গভীরে ময়েশ্চার টেনে এনে স্কিনকে হাইড্রেটেড আর প্লাম্প রাখতে সাহায্য করে।
- Olive Fruit Oil, Coconut Oil & Hydrogenated Lecithin: হালকা ইমোলিয়েন্ট, যা স্কিনের ন্যাচারল লিপিডের মতো কাজ করে ময়েশ্চার ধরে রাখতে এবং স্কিনকে নরম রাখতে সাহায্য করে।
৫. Botanical Antioxidants
- Coptis Japonica Extract (Japanese Goldthread): অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ একটি ভেগান এক্সট্র্যাক্ট, যা এনভাইরনমেন্টাল ড্যামেজের বিরুদ্ধে স্কিনকে সাপোর্ট করতে সাহায্য করে।
- Phellinus Linteus Extract (Meshima Mushroom): শক্তিশালী anti-inflammatory উপকারিতা দেয়, যা স্কিন স্ট্রেস কমাতে সাহায্য করে। স্কিন স্ট্রেস অনেক সময় মেলাজমা বাড়ার অন্যতম কারণ হতে পারে।
৬. Base, Texture & Preservatives
- Water (Aqua): ফর্মুলার প্রধান তরল বেস, যা পানিতে দ্রবণীয় ইনগ্রেডিয়েন্টগুলোকে মিশিয়ে রাখতে সাহায্য করে।
- 1,2-Hexanediol & Caprylyl Glycol: নিরাপদ ও মাল্টি-ফাংশনাল উপাদান, যা প্রিজারভেটিভ হিসেবে কাজ করার পাশাপাশি স্কিনকে নরম রাখতেও সাহায্য করে।
- Polyacrylate Crosspolymer-6 & Vinyl Dimethicone: টেক্সচার এনহ্যান্সার, যা সিরামটাকে তার বিশেষ “creamy-gel” টেক্সচার দেয়। ফলে এটা দ্রুত absorb হয় এবং চিটচিটে লাগে না।
- Fragrance: ইনগ্রেডিয়েন্ট লিস্টের একদম নিচের দিকে অল্প পরিমাণে যোগ করা হয়েছে, যাতে ব্যবহার করার সময় একটা পরিষ্কার ও আরামদায়ক অনুভূতি পাওয়া যায়।
Full Ingredient :
কারা ইউজ করতে পারবে এবং এটা কি সেফ ?
CARE:NEL Anti-Melasma Cica Intensive Serum সাধারণভাবে সব ধরনের স্কিনের জন্যই তৈরি করা হয়েছে এবং বেশিরভাগ মানুষের জন্য নিরাপদ। তবে এটা তোমার স্কিনের অবস্থা আর কিছু বিশেষ কন্ডিশনের উপরও নির্ভর করে।
কারা এটা ব্যবহার করতে পারে?
- যাদের হাইপারপিগমেন্টেশন আছে: মেলাজমা, সান স্পট, ফ্রেকলস বা ব্রণের পর থাকা ডার্ক মার্কস (PIH) নিয়ে যারা চিন্তায় আছেন, তাদের জন্য এটা ভালো অপশন হতে পারে।
- অয়েলি আর কম্বিনেশন স্কিন: এতে থাকা Zinc PCA অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে সাহায্য করে, ফলে স্কিন ব্যালেন্সড রাখতে পারে।
- সেনসিটিভ স্কিন: উচ্চমাত্রার Retinoid বা Hydroquinone-এর মতো শক্তিশালী ব্রাইটেনিং ইনগ্রেডিয়েন্টের তুলনায় এই ফর্মুলায় Centella Asiatica আছে, যা স্কিনকে শান্ত রাখতে এবং ইরিটেশন কমাতে সাহায্য করে।
এটা কি নিরাপদ?
প্রতিদিন ব্যবহার করার জন্য ফর্মুলাটা সাধারণত নিরাপদ। তবে সতর্কতার সাথে ব্যাবহার করা উচিৎ
Pregnancy & Breastfeeding
যদিও এর মূল ইনগ্রেডিয়েন্টগুলো (Niacinamide, Tranexamic Acid আর Cica) সাধারণত Hydroquinone বা Retinoid-এর তুলনায় নিরাপদ বিকল্প হিসেবে ধরা হয়, তবুও এই সিরামে Peptide আর অল্প পরিমাণ Fragrance আছে।
তাই Pregnant বা Breastfeeding করালে রুটিনে যোগ করার আগে ডাক্তার বা ডার্মাটোলজিস্টের সাথে কথা বলে নেওয়াই ভালো।
Fragrance Sensitivity
এই সিরামে অল্প পরিমাণ Added Fragrance আছে।
যদি স্কিন আর্টিফিশিয়াল ফ্রেগ্রেন্সের প্রতি খুব সেনসিটিভ হয়, তাহলে মুখে লাগানোর আগে ২৪ ঘণ্টার জন্য Jawline বা হাতের ভেতরের অংশে Patch Test করে নেওয়া ভালো।
Sun Safety
এই সিরামের ব্রাইটেনিং ইনগ্রেডিয়েন্টগুলো AHA বা Retinol-এর মতো স্কিনকে সূর্যের আলোতে বেশি সেনসিটিভ করে না।
তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো – মেলাজমা বা পিগমেন্টেশন ট্রিট করতে গিয়ে যদি সানস্ক্রিন ব্যবহার না করা হয়, তাহলে ভালো ফল পাওয়া কঠিন। কারণ UV রশ্মি খুব দ্রুত মেলানিন তৈরি করতে পারে।
তাই এই সিরাম ব্যবহার করার সময় প্রতিদিন SPF ব্যবহার করা খুবই জরুরি, যাতে স্কিন নিরাপদ থাকে এবং দাগ হালকা হওয়ার রেজাল্টও ভালো পাওয়া যায়।
কখন এবং কিভাবে ইউজ করতে হবে ?
কখন ব্যবহার করবেন
সিরামটা দিনে ২ বার ব্যবহার করতে পারেন – সকাল (AM) আর রাত (PM) দুই সময়ই।
যেহেতু এতে Centella Asiatica-এর মতো স্যুথিং ইনগ্রেডিয়েন্ট আছে, তাই এটা প্রতিদিন নিয়মিত ব্যবহার করার জন্য যথেষ্ট জেন্টল।
কীভাবে ব্যবহার করবেন
Cleanse:
একটা জেন্টল ক্লেনজার দিয়ে মুখ ধুয়ে নিন, যাতে ময়লা আর অতিরিক্ত তেল পরিষ্কার হয়ে যায়।
Tone:
পছন্দের হাইড্রেটিং টোনার বা এসেন্স লাগাতে পারেম (এটা অপশনাল), যাতে স্কিন পরের স্টেপের জন্য প্রস্তুত হয়।
Apply Serum:
২–৩ ড্রপ বা pea-size সমান পরিমাণ সিরাম আঙুলে নিন।
Spread & Pat:
পুরো মুখে সমানভাবে ছড়িয়ে দিন। তারপর হাতের তালু দিয়ে হালকা প্যাট করুন যাতে দ্রুত absorb হয়ে যায়।
যেসব জায়গায় মেলাজমা বা ডার্ক স্পট বেশি আছে, সেখানে একটু বেশি ফোকাস করে লাগাতে পারেন।
Moisturize:
এরপর রেগুলার ময়েশ্চারাইজার লাগিয়ে নিন, যাতে হাইড্রেশন ভালোভাবে লক হয়ে থাকে।
Sun Protection (শুধু সকালে):
রুটিনের শেষ ধাপে SPF 30 বা তার বেশি broad-spectrum sunscreen অবশ্যই লাগাবেন। এবং এই স্টেপ শুধুমাত্র সকালে ফলো করবেন।
এই স্টেপটা একদমই বাদ দেওয়া যাবে না। কারণ সূর্যের আলো খুব দ্রুত মেলানিন তৈরি করতে পারে, আর সেটা সিরামের দাগ হালকা করার ফলাফল অনেকটাই নষ্ট করে দিতে পারে।
ভালো রেজাল্ট পাওয়ার জন্য জরুরি কিছু নিয়ম
ধৈর্য ধরুন। যেহেতু সবার স্কিন টাইপ সেম না তাই অনেকের দ্রুত রেজাল্ট দেখা দিতে পারে আবার অনেকের দেরি হতে পারে এতে চিন্তার কিছু নেই’। ধৈর্য সহকারে কন্সিসটেন্টলি ইউজ করলে ভালো রেজাল্ট পাবেন।
পিগমেন্টেশন স্কিনের গভীরে তৈরি হয়, তাই এক-দুই সপ্তাহে বড় পরিবর্তন আশা করা ঠিক না।
সাধারণত ভিজিবালি দাগ হালকা হতে কমপক্ষে ৪–৮ সপ্তাহ নিয়মিত ব্যবহার করতে হয়।
সেনসিটিভ স্কিন হলে ধীরে শুরু করুন
যদি স্কিন খুব সেনসিটিভ হয়, তাহলে প্রথম সপ্তাহ শুধু রাতে দিনে ১ বার ব্যবহার করুন।
স্কিন ভালোভাবে মানিয়ে গেলে এরপর দিনে ২ বার ব্যবহার শুরু করতে পারেন।
Country Origin : Made In Korea
Additional information
| Weight | 30 ml |
|---|









Reviews
There are no reviews yet.