Price range: ৳ 950.00 through ৳ 2,099.00
Anua Niacinamide 10 TXA 4 Serum for Brightening and Dark Spots
Description
Anua Niacinamide 10% + TXA 4% Dark Spot Correcting Serum
Anua Niacinamide 10% + TXA 4% Dark Spot Correcting Serum মূলত জেদি ডার্ক স্পট, স্কিন টোন অসমান থাকা, আর ব্রণ সেরে যাওয়ার পর থাকা দাগ (post-acne scars) কমানোর জন্য ব্যবহার করা হয়। এর টেক্সচারটা ওয়াটারি, খুব দ্রুত স্কিনে absorb হয়ে যায়, আর এর হালকা পিংক কালারটা আসে Vitamin B12 থেকে – একদম ন্যাচারাল সোর্সের কারণে।
Anua Niacinamide 10% + TXA 4% Dark Spot Correcting Serum Benefits
Anua Niacinamide 10% + TXA 4% Dark Spot Correcting Serum মূলত পিগমেন্টেশন ব্রেক ডাউন করে স্কিন টোন আর টেক্সচারকে একদম ইভেন করার দিকে ফোকাস করে।
কী কী উপকার করে?
- Triple-action spot fading: 10% Niacinamide, 4% TXA আর 2% Alpha-Arbutin একসাথে কাজ করে ৩টা আলাদা দিক থেকে ডার্ক স্পট কমায়, তাই রেজাল্ট তুলনামূলক দ্রুত আসে।
- ব্রণের লাল ও বাদামি দাগ কমায়: ব্রণ সেরে যাওয়ার পর থাকা brown marks (PIH) আর red marks (PIE) দুটোই হালকা করতে সাহায্য করে।
- ইভেন আর ব্রাইট স্কিন টোন আনে: স্কিনের ডালনেস আর হলদে ভাব কমিয়ে একটা ইউনিফর্ম, ক্লিয়ার ব্রাইট লুক দেয়।
- পোরস রিফাইন করে: হাই-স্ট্রেংথ Niacinamide বড় পোরসের চেহারা কিছুটা ছোট দেখাতে সাহায্য করে।
- অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে: সিবাম প্রোডাকশন ব্যালেন্স করে, ফলে ফেসে অতিরিক্ত অয়েলি শাইন কমে যায়।
- স্কিন প্লাম্প ও হাইড্রেট করে: Hyaluronic Acid আর Polyglutamic Acid স্কিনে ডিপলি হাইড্রেশন দেয়, ফলে ড্রাইনেস আর ফাইন লাইন কমে স্কিন স্মুথ লাগে।
Anua Niacinamide 10% + TXA 4% Dark Spot Correcting Serum Full Ingredients
Anua Niacinamide 10% + TXA 4% Dark Spot Correcting Serum-এর পুরো ইনগ্রেডিয়েন্ট লিস্টটা অনেকটা “all-in-one brightening + hydrating + barrier repair” টাইপ ফর্মুলা – মানে একসাথে দাগ কমানো, স্কিন শান্ত রাখা আর হাইড্রেশন সবকিছুই কভার করে।
Hyperpigmentation Trio (মূল অ্যাকটিভ)
- Niacinamide (10%): হাই-স্ট্রেংথ Vitamin B3, যা অতিরিক্ত মেলানিন স্কিনের উপরিভাগে আসা কমায়। এতে স্কিন টোন ইভেন হয় আর অয়েলিও কম কন্ট্রোল হয়।
- Tranexamic Acid (4%): পিগমেন্টেশন তৈরির আগের সিগন্যাল ব্লক করে, বিশেষ করে মেলাজমা আর জেদি ডার্ক স্পটের ক্ষেত্রে কাজ করে।
- Alpha-Arbutin + Arbutin (2%): Bearberry plant থেকে আসা ন্যাচারাল ব্রাইটেনার, যা tyrosinase এনজাইম কমিয়ে দাগ তৈরি হওয়া স্লো করে দেয়।
Multi-Depth Hydration System
- 10-layer Hyaluronic Acid complex: স্কিনের বিভিন্ন লেয়ারে পানি ঢুকিয়ে দেয়, ফলে স্কিন ভেতর থেকে প্লাম্প আর হাইড্রেটেড থাকে।
- Polyglutamic Acid: Hyaluronic acid থেকেও বেশি পানি ধরে রাখতে পারে, স্কিনে গ্লাসি, বাউন্সি ফিনিশ দেয়।
- Glycerin + Butylene Glycol: স্কিন সফট করে আর ময়েশ্চার ধরে রাখে।
Cellular Soothing & Redness Control
- Vitamin B12 (Cyanocobalamin): সিরামের ন্যাচারাল পিংক কালার দেয় এবং স্কিনের ইনফ্লেমেশন কমায়।
- 3-O-Ethyl Ascorbic Acid: stable Vitamin C derivative, যা অ্যান্টিঅক্সিডেন্ট প্রটেকশন দেয় এবং ব্রণ সেরে যাওয়ার পর লাল দাগ হালকা করে।
- Centella Complex (Cica): স্কিনকে শান্ত করে, রেডনেস আর টিংলিং কমায়।
- Yeast Ferment Extract: স্কিন টেক্সচার স্মুথ করে আর ন্যাচারাল গ্লো বাড়ায়।
Barrier Repair & Emollients
- Ceramide NP + Panthenol (Vitamin B5): স্কিন ব্যারিয়ার রিপেয়ার করে, ময়েশ্চার লক করে এবং ইরিটেশন কমায়।
- Plant oils (Jojoba, Macadamia, Grape Seed, Olive, Camellia): স্কিনের ন্যাচারাল অয়েলের মতো কাজ করে, সফট করে কিন্তু পোরস ক্লগ করে না।
- Hydrogenated Lecithin: অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্ট স্কিনের ভেতরে ঢুকতে সাহায্য করে।
Botanical + Support Ingredients
- Coccinia Indica & Eclipta Prostrata: অ্যান্টি-ইনফ্লেমেটরি সাপোর্ট দেয়
- Betaine Salicylate: খুব মাইল্ড BHA, পোরস ক্লিন রাখতে সাহায্য করে
- Xanthan + Gellan Gum: সিরামকে স্মুথ, ওয়াটারি টেক্সচার দেয়
Extra Note
এই ফর্মুলার একটা বড় সুবিধা হলো – এতে কোনো added artificial fragrance নেই।
তাই যাদের fragrance sensitivity আছে, তাদের জন্য এটা সাধারণত বেশি safe অপশন হিসেবে ধরা হয়।
Full Ingredients :
কারা ইউজ করতে পারবে এবং কাদের জন্য সেফ ?
Anua Niacinamide 10% + TXA 4% Dark Spot Correcting Serum একটা ইন্টেন্স ক্লিনিকাল ফর্মুলা। এতে যেহেতু হাই পারসেন্টেজ ব্রাইটেনিং অ্যাকটিভ আছে আর কোনো আর্টিফিশিয়াল ফ্র্যাগরেন্স নেই, তাই এটা খুব ইফেক্টিভ হলেও সঠিকভাবে শুরু করা জরুরি।
কারা এটা ব্যবহার করতে পারে?
- হাইপারপিগমেন্টেশন বা মেলাজমা যাদের আছে: জেদি সান স্পট, বয়সজনিত দাগ বা অনেকদিনের ডার্ক প্যাচ কমাতে এটা ভালো কাজ করে।
- অয়েলি ও অ্যাকনে-প্রোন স্কিন: ব্রণের পর থাকা ব্রাউন দাগ (PIH) আর লাল দাগ (PIE) হালকা করতে সাহায্য করে, সাথে T-zone অয়েলিও কিছুটা কন্ট্রোল করে।
- ডাল বা হলদে টোন স্কিন: টায়ার্ড, ডাল বা স্যালো স্কিন টোন রিভার্স করে আরও ব্রাইট আর রেডিয়েন্ট লুক দেয়।
- ফ্র্যাগরেন্স সেনসিটিভ স্কিন: যেহেতু এতে কোনো added artificial perfume নেই, তাই যাদের ফ্রেগ্রেন্সে সমস্যা হয় তাদের জন্য এটা তুলনামূলকভাবে ভালো অপশন।
Anua Niacinamide 10% + TXA 4% Dark Spot Correcting Serum একটা ইন্টেন্স ক্লিনিকাল ফর্মুলা। এতে যেহেতু হাই পারসেন্টেজ ব্রাইটেনিং অ্যাকটিভ আছে আর কোনো আর্টিফিশিয়াল ফ্র্যাগরেন্স নেই, তাই এটা খুব ইফেক্টিভ হলেও সঠিকভাবে শুরু করা জরুরি।
এটা কি নিরাপদ?
এটা ডেইলি ইউজের জন্য নিরাপদ, কিন্তু কিছু বিষয় মাথায় রাখা দরকার –
Initial tingling বা flushing হতে পারে
10% Niacinamide + 4% TXA + 2% Alpha-Arbutin একসাথে বেশ স্ট্রং।
তাই শুরুতে যদি স্কিন ব্যারিয়ার দুর্বল বা সেনসিটিভ হয়, তাহলে হালকা টিংলিং বা সামান্য রেডনেস হতে পারে – এটা সাধারণত টেম্পোরারি। ব্যাবহারের শুরুতে প্যাচ টেস্ট করে নাওয়া ভালো।
Pregnancy & Nursing Caution
মূল অ্যাকটিভগুলো তুলনামূলকভাবে সেফ হলেও এতে আছে:
- Vitamin C derivative (3-O-Ethyl Ascorbic Acid)
- Yeast Ferments
- Alpha-Arbutin
তাই প্রেগন্যান্সি বা ব্রেস্টফিডিং-এর সময় ব্যবহার করার আগে ডাক্তার বা OB-GYN-এর পরামর্শ নেওয়া ভালো।
Natural Pink Color Safety
এর সুন্দর পিংক রঙটা সম্পূর্ণ ন্যাচারাল – এটা আসে:
- Vitamin B12 (Cyanocobalamin)
- Plant extracts
কোনো synthetic dye নেই, তাই এটা সেফ।
Sun Safety
এই সিরাম স্কিনকে Retinoid বা chemical peel-এর মতো sun-sensitive করে না।
তবুও একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ—
ডার্ক স্পট কমাতে চাইলে SPF ছাড়া ফলাফল ঠিকমতো আসবে না। কারণ UV রশ্মি আবার নতুন করে মেলানিন তৈরি করে ফেলে।
তাই প্রতিদিন SPF 50+ sunscreen ব্যবহার করা বাধ্যতামূলকের মতো।
কখন এবং কিভাবে ইউজ করতে হয় ?
কখন ব্যবহার করবেন (When to Use)
এই সিরামটা দিনে ২ বার ব্যবহার করা যায় – সকাল (AM) আর রাত (PM) রুটিনে।
Note for Beginners:
যেহেতু এটা হাই-স্ট্রেংথ ফর্মুলা (10% Niacinamide + 4% TXA + 2% Alpha-Arbutin), তাই শুরুটা ধীরে করাই ভালো –
- প্রথম ১ সপ্তাহ: শুধু রাতে, একদিন পর পর ব্যবহার করুন
- তারপর স্কিন ঠিক থাকলে: প্রতিদিন রাতে ব্যবহার
- এরপর চাইলে ধীরে ধীরে দিনে ২ বারেও যেতে পারেন
কীভাবে ব্যবহার করবেন
Cleanse:
জেন্টল, নন-স্ট্রিপিং ক্লেনজার দিয়ে মুখ ভালোভাবে ধুয়ে নিন।
Prep:
হাইড্রেটিং টোনার বা এসেন্স লাগান।
স্কিন হালকা ভেজা রাখলে 10-layer Hyaluronic Acid আরও ভালোভাবে কাজ করে।
Dispense:
২–৩ ড্রপ পিংক সিরাম আঙুলে বা সরাসরি মুখে নিন।
Press & Pat:
মুখ আর গলায় সমানভাবে লাগান।
ঘষাঘষি না করে হালকা করে press আর pat করুন যতক্ষণ না পুরো absorb হয়।
Target Areas:
ডার্ক স্পট, মেলাজমা বা পুরোনো ব্রণ দাগের জায়গায় একটু বেশি করে ট্যাপ করে লাগাতে পারেন।
Moisturize:
৩০–৬০ সেকেন্ড অপেক্ষা করে ময়েশ্চারাইজার লাগান, যাতে অ্যাকটিভগুলো স্কিনে lock হয়ে যায়।
Sun Protection (শুধু সকাল)
সকালে ব্যবহার করলে অবশ্যই শেষে SPF 50+ broad-spectrum sunscreen লাগাতে হবে।
না হলে UV রশ্মি আবার মেলানিন বানিয়ে দাগ ফিরিয়ে আনতে পারে।
Crucial Layering Rules
Pure Vitamin C এর সাথে একসাথে না
L-Ascorbic Acid (pure Vitamin C) এর সাথে একই লেয়ারে এই সিরাম ব্যবহার করা ঠিক না।
কারণ 10% Niacinamide + acidic Vitamin C একসাথে দিলে স্কিনে flushing বা লালচে ভাব হতে পারে।:
- Vitamin C = সকাল
- Anua Serum = রাত
অথবা
- Vitamin C = আজকে
- Anua Serum = কালকে
Exfoliating Acids আলাদা রাখো
Glycolic Acid (AHA) বা Salicylic Acid (BHA) থাকলে –
- আলাদা রাতে ব্যবহার করুন
অথবা - আগে acid ব্যবহার করে ২০ মিনিট পর এই সিরাম ব্যবহার করতে পারেন (যদি স্কিন strong হয়) তবে ব্যাবহার না করার ই পরামর্শ থাকবে।
Country Origin : Made In Korea
Additional information
| Weight | 30 ml, 10 ml |
|---|












Reviews
There are no reviews yet.