No products in the cart.
  • Home
  • How To’s
  • ,
  • Skin Care
  • ,
  • Tips

সকালের স্কিনকেয়ার রুটিন কেমন হওয়া উচিত?

সকালের স্কিনকেয়ার রুটিন কেমন হওয়া উচিৎ ?

সকালের স্কিনকেয়ার রুটিন কেমন হওয়া উচিত? সকালের স্কিনকেয়ার রুটিন হওয়া উচিত ফ্রেশ, প্রোটেক্টিভ আর মিনিমাল। সকালে তো আমরা বাইরে যাই, সূর্যের আলো, ধুলাবালি, পলিউশন—সবকিছুর এক্সপোজারে থাকি। তাই সকালে স্কিনকে প্রস্তুত রাখতে হয় পুরো দিনের জন্য। নিচে একটা বেসিক কিন্তু ইফেক্টিভ সকালের স্কিনকেয়ার রুটিন দিলাম:

🌤️ সকালের স্কিনকেয়ার রুটিন:

১. ক্লিঞ্জার (Cleanser):
রাতে বেসিক কেয়ার করে ঘুমালে সকালে শুধু পানি দিয়ে মুখ ধোয়া খুব জরুরি। সকালে ফেইসওয়াশ ইউজ না করাই সবচেয়ে ভালো অভ্যাস।

২. টোনার (Toner):
হালকা টোনার ইউজ করলে স্কিন pH ব্যালেন্স থাকে আর পরের প্রোডাক্টগুলো ভালোভাবে অ্যাবসর্ব হয়।

৩. সিরাম (Serum):
ভিটামিন C সিরাম সকালে দারুণ কাজ করে। এটা ব্রাইটনিং, অ্যান্টিঅক্সিডেন্ট প্রটেকশন আর হাইপারপিগমেন্টেশন রিডিউসে হেল্প করে।

৪. ময়েশ্চারাইজার (Moisturizer):
স্কিন সফট ও হাইড্রেটেড রাখতে হালকা কিন্তু ভালো ময়েশ্চারাইজার লাগান।

৫. সানস্ক্রিন (Sunscreen): ☀️ (মাস্ট!)
SPF ৩০+ সানস্ক্রিন ছাড়া সকালে বাইরে যাওয়া মানেই স্কিনকে ড্যামেজে এক্সপোজ করা। ইনডোরেও সানস্ক্রিন লাগানো দরকার, কারণ UV ray জানালা দিয়েও ঢুকে।

📝 টিপস:
• সকালের স্কিনকেয়ারে হেভি লেয়ারিং দরকার হয় না।
• ত্বক তেলতেলে হলে জেল টাইপ ময়েশ্চারাইজার আর ম্যাট সানস্ক্রিন নিন।
• ড্রাই স্কিন হলে হাইড্রেটিং সিরাম আর রিচ ময়েশ্চারাইজার বেস্ট।

~Mrinmoyi Jannat

আরো টিপস জানতে ভিজিট করুন bebobd website এ ।

❇️Happy self loving💜

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!