🅰︎🅻︎🅲︎🅾︎🅷︎🅾︎🅻︎ 🅸︎🅽︎ 🆂︎🅺︎🅸︎🅽︎🅲︎🅰︎🆁︎🅴︎⁉️
অনেক আপুদের মনের কোণায় উঁকি দেয়া প্রশ্ন এটি।আর এ ধরনের প্রশ্নের জন্যই হয়তো ৯০’এর দশকে এরোমেটিক সাবানের এডে আলাদা করে বলে দিতো ১০০% হালাল সাবান, তাইনা?
তো চলুন আজকে কথা বলি স্কিনকেয়ারে এলকোহল নিয়ে। কারণ আপনার আমার ব্যবহার করা কমবেশি সব প্রোডাক্টেই এলকোহল দেয়া আছে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটাকে কিভাবে দেখা হয়?
📢আগেই বলে নিই,আমি ইসলাম সম্পর্কে খুবই কম জানি।আমার অডিয়েন্সদের প্রশ্ন অনুযায়ী আমার ঘাটাঘাটি ও ওয়েব সার্চের ফলাফল এই লিখা।তাই কোনো ভুল থাকলে ভদ্রভাবে ধরিয়ে দিবেন।
🔸এলকোহল এক ধরনের অর্গানিক বা ইন-অর্গানিক কম্পাউন্ড।এটার অনেক ধরন আছে আর স্কিনকেয়ারে এর বিশেষ কিছু ধরণই আসলে ইউজ হয়।যেমন :
F͟a͟t͟t͟y͟ A͟l͟c͟o͟h͟o͟l͟s͟:
এই যেমন ধরেন Cetyl Alcohol,Stearyl Alcohol, Cetearyl Alcohol. এগুলো মূলত স্কিনকে সফট-মসৃণ করতে ও স্কিনের টেক্সচার ডেভলপ করতে হেল্প করে। এদের মূল উৎপত্তি হচ্ছে নারকেল ও পাম ওয়েল।এগুলো হালাল এবং স্কিনের জন্য সুপার ডুপার বেনিফিশিয়াল।
D͟r͟y͟i͟n͟g͟/V͟o͟l͟a͟t͟i͟l͟e͟ A͟l͟c͟o͟h͟o͟l͟:
নাম শুনেই বুঝা যাচ্ছে এই এলকোহল ড্রাই আউট করতে হেল্প করে।যেমন Ethanol বা Ethyle Alcohol. এটা যদিও পান করার এলকোহল তবে কিছু স্কিনকেয়ার প্রোডাক্টে এটা অল্প পরিমাণে ইউজ হয়।পড়তে থাকুন, নিচে প্রোডাক্ট লিস্ট দিবো।এগুলো SD Alcohol,Alcohol Denate নামেও INCI লিস্টে এডেড থাকে।
I͟s͟o͟p͟r͟o͟p͟y͟l͟ A͟l͟c͟o͟h͟o͟l͟:
এটি মূলত জীবাণুনাশক একটি এলকোহল। হ্যান্ড স্যানিটাইজার,একনে দূর করে এমন প্রোডাক্টগুলোতে উনার আবির্ভাব থাকে।
B͟e͟n͟z͟y͟l͟ A͟l͟c͟o͟h͟o͟l͟:
প্রিজার্ভেটিভ হিসেবে এই এলকোহল খুবই জনপ্রিয়। আরেকটি বহুল ব্যবহৃত এলকোহল হলো phenoxyethanol.শ্যাম্পু বা হেয়ার কেয়ার প্রোডাক্টে এটির দেখা পাওয়া যায়।
এছাড়াও স্কার,কাটাছেঁড়া ইত্যাদির জন্য এলকোহল বিভিন্ন ভার্সান ও মাত্রা ব্যবহার হয়।
এখন প্রশ্ন হচ্ছে স্কিনকেয়ারে এতো বিশাল পরিসরে এলকোহল কেন ব্যবহার করা হচ্ছে?
🔹Solvent বা দ্রাবক হিসেবে এলকোহলের কিছু ভার্সান টপ নচ। আমি নিজে যেহেতু একজন সার্টিফাইড ফর্মুলেটর, আমি নিজেও ব্যবহার করেছি এবং ফলাফল খুবই ভালো।
🔹Texture Modifier হিসেবে এলকোহল খুব ভালো কাজ করে।প্রোডাক্টে আলাদা একটা গ্লস দেয়, আর স্কিনকে হাইড্রেটিং ও গ্লসি রাখতে হেল্প করে কিছু ইনগ্রিডিয়েন্টস এর সাথে মিশে।
🔹Preservative হিসেবে তো বললামই এটা কতটা গুরুত্বপূর্ণ। খুব ব্রড স্পেকট্রাম রেজাল্ট আসে।
🔹Evaporation Agent: আপনি কি খেয়াল করে দেখেছেন আপনার টোনার,সিরাম, ময়েশ্চারাইজার খুব তাড়াতাড়ি স্কিনে এবজোর্ভ হয়ে যায় বা বাতাদের সংস্পর্শে এসে শুকিয়ে যায়।এর মূল কারণ এতে থাকা এলকোহল।
🔹Moisturizer: উপরে যে ফ্যাটি এলকোহলের লিস্ট দিলাম ওগুলো মূলত স্কিনকে ময়েশ্চারাইজড করতে হেল্প করে।আর প্রোডাক্টেও খুব সুন্দর গ্লসি ফিনিশিং আসে।
এখন আসি মেইন পয়েন্টে!
ᴡʜᴀᴛ ɪsʟᴀᴍ sᴀʏs ᴀʙᴏᴜᴛ ᴜsɪɴɢ ᴀʟᴄᴏʜᴏʟ ɪɴ sᴋɪɴᴄᴀʀᴇ ᴘʀᴏᴅᴜᴄᴛs?
🔸কোনো এলকোহল যদি ফার্মেন্টেশান বা নেশা জাতীয় উপাদান থেকে উৎপাদন হয় তবে তা ইসলামিক দৃষ্টিকোণ থেকে হারাম হবে। তবে কিছু স্কলার এখানে দ্বিমত করেছেন এভাবে যে “স্কিনে মাখলে বা বাহ্যিক ব্যবহারে তো নেশা হবেনা”। তবে একজন মুসলিম হিসেবে এসব বিষয় অবশ্যই সচেতন থাকা উচিত তাই এ ধরনের বিতর্কিত ব্যাপারগুলোতে নিজেকে দূরে রাখাই ভালো। কি কি দেখলে বুঝবেন যে এগুলোতে ফার্মেন্টেড এলকোহল আছে?ইনগ্রিডিয়েন্ট লিস্টে নিচের এগুলো আছে কিনা দেখবেন:
*Alcohol
*Ethanol
*Ethyl Alcohol
*SD Alcohol
*Alcohol Denat
*Denatured Alcohol
আবার যে ধরনের এলকোহল ল্যাবে তৈরি হয় ও সিন্থেটিক সেগুলো নিরাপদ ও হালাল ধরা হয়।যেমন:
*Isopropyl Alcohol
*Cetyl Alcohol
*Benzyl Alcohol
*Phenoxyethanol
*Stearyl Alcohol
*Cetearyl Alcohol
এখন চলুন জানি বিতর্কিত হালাল হারাম এলকোহল বেইজড কিছু ইন্টারন্যাশনাল প্রোডাক্ট:
🔸 Toners / Astringents:
1. Clinique Clarifying Lotion 2, 3, 4
→ Contains Alcohol Denat
(Skin-drying, high concentration)
2. Pixi Glow Tonic (older formula)
→ কিছু ব্যাচে Alcohol Denat ছিল
3. Thayers Astringent Toner (not the alcohol-free one)
→ Contains Alcohol
🔸 Moisturizers / Creams:
4. Neutrogena Hydro Boost Gel-Cream (some international versions specially UK & USA)
→ Contains Denatured Alcohol
5. La Roche-Posay Effaclar Mat Moisturizer
→ Contains Alcohol Denat (for mattifying effect)
🔸 Sunscreens:
6. Biore UV Aqua Rich Watery Essence SPF 50+ PA++++
→ Contains high amount of Alcohol (Ethanol)
(Very popular, but alcohol-heavy)
7. Nivea Sun Protect Super Water Gel SPF50 (Japan Version)
→ Contains Alcohol Denat
8. Shiseido Senka Mineral UV Gel
→ Contains Alcohol (Ethanol)
🔸 Makeup Removers / Cleansers:
9. Garnier Micellar Cleansing Water (some variants specially USA)
→ Few versions include Alcohol Denat
10. L’Oreal Micellar Water (Mattifying variant)
→ Contains Alcohol Denat
সবচেয়ে বড় কথা সচেতনতা। যেহেতু ভালো ভালো ব্র্যান্ডগুলোর মালিকানা ও উৎপাদক নন ইসলামিক কান্ট্রি তাই ইনগ্রিডিয়েন্ট লিস্ট চেক করে স্কিনকেয়ার প্রোডাক্ট কেনাই সবচেয়ে ভালো উপায়।এটাও মাথায় রাখতে হবে এই কোম্পানিগুলো বিশাল সংখ্যক মুসলিম কনজ্যুমারসকে ডিনাই করে নিজেদের ক্ষতিও করতে চাইবেনা।তারপরও ইনগ্রিডিয়েন্টস লিস্ট নিয়ে দ্বিধা দ্বন্দে থাকলে আমিতো আছিই।
হালাল যেকোনো স্কিনকেয়ার ও হেয়ার কেয়ার প্রোডাক্ট কিনতে চলে আসুন bebobd তে।
আর এই প্রশ্নটা করেছেন @বৃষ্টিবিলাশ আপু।আপুকে অনেক ধন্যবাদ টপিকটা মাথায় ঢুকানোর জন্য। আপনাদের মনে স্কিনকেয়ার ও ইনগ্রিডিয়েন্টস রিলেটেড কোনো প্রশ্ন থাকলে করতে পারেন কমেন্টে।
💜পাক্কা ৩ ঘন্টার ইনভেস্টমেন্ট এই লিখা তাই পুরোটা পড়ে থাকলে ও উপকারী মনে হলে একটা লাভ দিয়ে যায়েন আর পুরষ্কার হিসেবে কমেন্ট দিয়েন 😌।কঠিন কঠিন ইনগ্রিডিয়েন্টস এর নাম মনে না থাকার সম্ভাবনা থাকলে নিজের আইডিতে শেয়ার দিয়ে রাখতে পারেন।
~Mrinmoyi Jannat.
❌লিখা কপি বা চুরি করবেন না। Feel free to share.
