৳ 1,099.00 Original price was: ৳ 1,099.00.৳ 999.00Current price is: ৳ 999.00.
APLB Hyaluronic Acid Ceramide HA B5 Ampoule Serum
Description
APLB Hyaluronic Acid Ceramide Ha B5 Ampoule Serum
APLB Hyaluronic Acid Ceramide HA B5 Ampoule Serum (40ml) এমন একটা সিরাম, যেটা আপনার স্কিনে ভালোভাবে হাইড্রেশন দিতে ও ড্যামেজ হওয়া স্কিন ব্যারিয়ারকে ঠিক রাখতে সাহায্য করে। যদি আপনার স্কিন সহজেই শুকিয়ে যায়, টান টান লাগে, খসখসে হয়ে যায় বা মাঝেমধ্যে লাল হয়ে যায়, তাহলে এই সিরামটা আপনার ভালো লাগতে পারে। এতে Hyaluronic Acid, Ceramide আর Vitamin B5-এর ভালো একটা কম্বিনেশন আছে, যা স্কিনে আর্দ্রতা ধরে রাখতে এবং স্কিনকে আরামদায়ক রাখতে সাহায্য করে। আর সবচেয়ে ভালো বিষয় হলো, এটা হাইড্রেটিং হলেও মুখে ভারী বা চিটচিটে লাগে না। স্কিনে লাগানোর পর দ্রুত মিশে যায় এবং স্কিনকে নরম, ফ্রেশ আর হাইড্রেটেড অনুভব করায়। যদি আপনার স্কিন ড্রাই, ডিহাইড্রেটেড বা একটু দুর্বল মনে হয়, তাহলে এই সিরামটা স্কিনে ভালোভাবে আর্দ্রতা যোগ করে এবং স্কিনকে আরও হেলদি দেখাতে সাহায্য করতে পারে।
APLB Hyaluronic Acid Ampoule Serum এর উপকারিতা
APLB এর Ampoule-টি শুধু স্কিনে হাইড্রেশন দেওয়ার কাজই করে না, পাশাপাশি স্কিন ব্যারিয়ারকেও স্ট্রং করতে সাহায্য করে। বিশেষ করে যাদের স্কিন ড্রাই, ডিহাইড্রেটেড বা সহজে ইরিটেটেড হয়ে যায়, তাদের জন্য এটা বেশ ভালো একটা অপশন।
- স্কিনে ভালোভাবে হাইড্রেশন দেয়
এতে Hyaluronic Acid-এর কয়েক ধরনের ফর্ম আছে, যা স্কিনের বিভিন্ন লেয়ারে আর্দ্রতা পৌঁছাতে সাহায্য করে। ফলে স্কিনের টান টান ভাব অনেকটাই কমে যায়।
- স্কিন ব্যারিয়ার শক্ত করে
এতে Ceramide আছে, যা স্কিনের ন্যাচারাল প্রোটেকটিভ লেয়ারকে সাপোর্ট করে। এতে স্কিনের হাইড্রেশন সহজে বের হয়ে যায় না এবং বাইরের নানা কারণে স্কিন ইরিটেট হওয়ার সম্ভাবনাও কমে।
- রেডনেস ও ইরিটেশন কমাতে সাহায্য করে
Centella Asiatica এবং এর কিছু পাওয়ারফুল কম্পোনেন্ট থাকার কারণে স্কিনকে দ্রুত calm করতে সাহায্য করে। স্কিনে ইরিটেশন, রেডনেস থাকলে সেটাও কমাতে সাহায্য করতে পারে।
- স্কিনকে আরও হেলদি আর প্লাম্প দেখায়
Vitamin B5 (Panthenol) স্কিনকে নরম রাখতে এবং ড্যামেজ হওয়া স্কিনকে রিকভার করতে সাহায্য করে। নিয়মিত ব্যবহার করলে স্কিন আরও ফ্রেশ আর প্লাম্প দেখাতে পারে।
- অয়েল ও হাইড্রেশনের ব্যালান্স রাখতে সাহায্য করে
অনেক সময় স্কিনে পানির ঘাটতি থাকলে মুখ আরও বেশি তেল তৈরি করে। এই সিরামটা স্কিনে পর্যাপ্ত হাইড্রেশন দিয়ে সেই সমস্যা কমাতে সাহায্য করতে পারে।
আর কী ভালো লাগতে পারে?
- খুব দ্রুত স্কিনে মিশে যায়
- ভারী বা চিটচিটে লাগে না
- জেল টাইপ হালকা টেক্সচার
- কোনো আর্টিফিশিয়াল ফ্র্যাগরেন্স নেই
- Essential oil, Paraben-এর মতো অনেক সাধারণ ইরিটেটিং উপাদান নেই
সহজভাবে বললে, আপনার যদি স্কিনে পানির ঘাটতি থাকে, স্কিন ব্যারিয়ার দুর্বল লাগে বা স্কিন প্রায়ই লাল হয়ে যায়, তাহলে এই সিরামটা হাইড্রেশন আর ব্যারিয়ার কেয়ার – দুটো কাজই একসাথে করতে পারে।
APLB Hyaluronic Acid Ceramide HA B5 Ampoule Serum কীভাবে কাজ করে?
এই সিরামটা ভালো কাজ করে কারণ এটা একসাথে ৩টা কাজ করে – স্কিনে হাইড্রেশন দেয়, সেই হাইড্রেশন ধরে রাখে, আর স্কিনকে calm রাখে।
অনেক সিরাম শুধু স্কিনে হাইড্রেশন দেয়, কিন্তু পরে সেটা উড়ে যায়। এই সিরামটা শুধু পানি দেওয়ার কাজই করে না, বরং সেই হাইড্রেশন ধরে রাখতেও সাহায্য করে। এজন্যই এতে ব্যবহার করা হয়েছে 37.4% Hyaluronic HA B5 CEN™ Complex।
১. স্কিনের বিভিন্ন লেয়ারে হাইড্রেশন দেয় (Hyaluronic Acid Layer)
এতে Sodium Hyaluronate-এর বিভিন্ন সাইজের মলিকিউল ব্যবহার করা হয়েছে।
বড় মলিকিউলগুলো স্কিনের উপরিভাগে থেকে পানির একটা স্তর তৈরি করে, আর ছোট মলিকিউলগুলো স্কিনের আরও ভেতরে পৌঁছাতে পারে।
ফলে কী হয়?
স্কিনের ড্রাই অংশগুলো দ্রুত হাইড্রেশন পায়, ডিহাইড্রেশনের কারণে হওয়া ছোট ছোট লাইনগুলো কম চোখে পড়ে, আর স্কিনের টান টান ভাবও কমে যায়।
২. হাইড্রেশন ধরে রাখে এবং স্কিনকে প্রটেক্ট করে (Ceramide NP & Vitamin B5 Layer)
Hyaluronic Acid স্কিনে আর্দ্রতা আনে ঠিকই, কিন্তু সেটা ধরে রাখার জন্য একটা সাপোর্টও দরকার।
সেজন্য এতে আছে Ceramide NP (5,000ppb), যা স্কিনের ন্যাচারাল লিপিডের মতো কাজ করে এবং স্কিন সেলগুলোর মাঝের ফাঁকা জায়গাগুলোকে শক্ত করতে সাহায্য করে।
সাথে আছে Panthenol বা Vitamin B5 (5,000ppm), যা স্কিন রিপেয়ার করতে সাহায্য করে।
রেজাল্ট কী ?
ড্যামেজ হওয়া স্কিন ব্যারিয়ার ধীরে ধীরে ঠিক হতে সাহায্য করে, স্কিনে দেওয়া হাইড্রেশন সহজে বের হয়ে যায় না, আর বাইরের ধুলোবালি, ব্যাকটেরিয়া বা অন্যান্য ইরিটেটিং জিনিস থেকেও স্কিন কিছুটা সুরক্ষা পায়।
৩. লাল ভাব আর ইরিটেশন কমায় (CEN / Centella Layer)
এই সিরামে সাধারণ পানির বদলে 36.9% Centella Asiatica Leaf Water ব্যবহার করা হয়েছে।
এর সাথে আরও আছে Centella থেকে পাওয়া Asiaticoside, Madecassic Acid এবং Asiatic Acid।
তাহলে কী হয়?
স্কিনের ইরিটেশন, লাল ভাব, জ্বালাপোড়া বা ফুলে যাওয়ার মতো সমস্যাগুলো দ্রুত শান্ত হতে সাহায্য করে। বিশেষ করে ব্রণ বা বেশি এক্সফোলিয়েট করার কারণে স্কিন সেনসিটিভ হয়ে গেলে এটা বেশ কাজে আসে।
৪. স্কিনের সাথে মিল রেখে তৈরি করা হয়েছে
এই সিরামের pH এমনভাবে রাখা হয়েছে, যা হেলদি স্কিনের ন্যাচারাল pH-এর কাছাকাছি (প্রায় 5.5)।
এছাড়া এটাকে হালকা fluid-gel টেক্সচারে তৈরি করা হয়েছে, যাতে ইনগ্রেডিয়েন্টগুলো দ্রুত স্কিনে মিশে যেতে পারে।
এর কারণে কী হয়?
সিরামটা দ্রুত এবজর্ব হয় এবং ব্যবহার করার পর ভারী, তেলতেলে বা চিটচিটে লাগে না।
Hyaluronic Acid স্কিনে হাইড্রেশন দেয়, Ceramide সেই হাইড্রেশন ধরে রাখতে সাহায্য করে, আর Centella স্কিনকে শান্ত রাখে। এই তিনটা একসাথে কাজ করার কারণেই সিরামটা এত ভালো হাইড্রেটিং আর ব্যারিয়ার-ফ্রেন্ডলি।
APLB Hyaluronic Ampoule-এর ইনগ্রেডিয়েন্টস কি কি?
APLB এখানে Hyaluronic Acid, Ceramide, Vitamin B5 আর অনেক soothing ও hydrating ingredient একসাথে ব্যবহার করেছে, যাতে স্কিনে হাইড্রেশন, ব্যারিয়ার কেয়ার আর soothing – সবকিছু একসাথে পাওয়া যায়।
Full Ingredient List
Water, Centella Asiatica Leaf Water, Butylene Glycol, Propanediol, 1,2-Hexanediol, Glycerin, Diethoxyethyl Succinate, Panthenol, Hydroxyacetophenone, Sodium Polyacryloyldimethyl Taurate, Allantoin, Cellulose Gum, Disodium EDTA, Citric Acid, Dipotassium Glycyrrhizate, Xanthan Gum, Inulin, Glyceryl Acrylate/Acrylic Acid Copolymer, Cellulose, Fructose, Glucose, Melia Azadirachta Leaf Extract, Melia Azadirachta Flower Extract, Octyldodecanol, Beta-Glucan, Sodium Hyaluronate, Ceramide NP, Squalane, Tea Tree Leaf Extract, Asiaticoside, Madecassic Acid, Asiatic Acid এবং আরও কিছু সহায়ক ingredient।
মূল ইনগ্রেডিয়েন্টগুলো কী কাজ করে?
- CEN Complex (স্কিনকে শান্ত রাখে) এতে আছে Centella Asiatica Leaf Water, Asiaticoside, Madecassic Acid আর Asiatic Acid। এগুলো স্কিনের লাল ভাব, জ্বালা আর ইরিটেশন কমাতে সাহায্য করে।
- Moisture Binders (আর্দ্রতা ধরে রাখে)
Sodium Hyaluronate, Glycerin আর Propanediol স্কিনে পানি টেনে আনে এবং স্কিনকে ডিহাইড্রেটেড হতে দেয় না।
- Barrier Support Ingredients
Ceramide NP, Squalane আর Panthenol (Vitamin B5) স্কিন ব্যারিয়ারকে শক্ত করতে সাহায্য করে এবং ময়েশ্চার ধরে রাখতে সাহায্য করে।
- Extra Soothing Ingredients
Beta-Glucan, Allantoin, Licorice Root Extract (Dipotassium Glycyrrhizate) আর Tea Tree Leaf Extract স্কিনকে শান্ত রাখতে এবং ইরিটেশন কমাতে সাহায্য করে।
যেগুলো নেই
- কোনো Fragrance নেই
- কোনো Essential Oil নেই
- কোনো Drying Alcohol নেই
তাই যারা ফ্র্যাগরেন্স-ফ্রি এবং সেনসিটিভ স্কিনের জন্য পার্ফেক্ট সিরাম খুঁজছেন, তাদের কাছে এই ফর্মুলাটা বেশ ভালো লাগতে পারে।
APLB Ampoule-টি কখন এবং কিভাবে ব্যবহার করবেন?
এই সিরামটা দিনে দুইবার – সকাল আর রাতে ব্যবহার করা যায়। আর যেকোনো স্কিনকেয়ার রুটিনের সাথে খুব সহজে মিশে যায়।
কখন ব্যবহার করবেন?
- সকাল (AM)
- রাত (PM)
- প্রতিদিন ব্যবহার করা যায়, আর আসলে রেগুলার ইউজের জন্যই সাজানো
রুটিনে এটা ক্লিনজার আর টোনারের পরে, কিন্তু ময়েশ্চারাইজার আর সানস্ক্রিনের আগে ব্যবহার করতে হবে।
AM রুটিন (সকাল)
- ফেসওয়াশ
- টোনার (অপশনাল)
- APLB Hyaluronic Acid Ceramide Ampoule
- ময়েশ্চারাইজার বা লোশন
- সানস্ক্রিন
PM রুটিন (রাত)
- ডাবল ক্লিনজ (অয়েল + ফেসওয়াশ)
- টোনার (অপশনাল)
- APLB Ampoule
- রেটিনল / ভিটামিন C / প্রেসক্রিপশন প্রোডাক্ট (যদি ব্যবহার করেন)
- নাইট ক্রিম বা স্লিপিং মাস্ক (অপশনাল)
- ময়েশ্চরাইজার
কীভাবে ব্যবহার করবেন?
- মুখ ধোয়ার পর বা টোনার দেওয়ার পর স্কিনটা হালকা ভেজা রাখুন
- ড্রপার দিয়ে ২–৩ ফোঁটা নিন (ফেসের উপর ডিপেন্ড করছে পরিমাণটা)
- মুখ আর গলায় লাগিয়ে আলতো করে ছড়িয়ে দিন
- হাত দিয়ে হালকা প্যাট করে স্কিনে বসিয়ে দিন
- তারপর প্রায় ৩০ সেকেন্ড অপেক্ষা করে ময়েশ্চারাইজার দিন
ছোট টিপস
- যদি স্কিন খুব ড্রাই হয়, মেকআপ বা ফাউন্ডেশনের সাথে ১ ফোঁটা মিশিয়ে দিলে ডিউই লুক আসে
Ampoule-টি কাদের জন্য ভালো?
এই সিরামটা প্রায় সব স্কিন টাইপেই ব্যবহার করা যায়। কিন্তু সবচেয়ে বেশি ভালো কাজ করে ড্রাই, ডিহাইড্রেটেড আর সেনসিটিভ স্কিনে। এটা স্কিনে পানি যোগ করে, সেটা ধরে রাখে, আর স্কিনকে শান্ত রাখে – তাই বিভিন্ন স্কিন টাইপে মানিয়ে যায়।
ড্রাই / ডিহাইড্রেটেড স্কিন
যাদের স্কিনে খসখসে ভাব, টান টান অনুভূতি বা ড্রাইনেস থাকে, তাদের জন্য এটা খুব ভালো কাজ করে। Hyaluronic Acid স্কিনে পানি টেনে আনে আর Ceramide সেটা লক করে রাখে। ফলে স্কিন দ্রুত সফট আর স্মুথ লাগে।
সেনসিটিভ বা দুর্বল স্কিন
এটা হালকা অ্যাসিডিক pH-এ তৈরি, যা স্কিনের ন্যাচারাল pH-এর মতোই। এছাড়া এতে কোনো ফ্র্যাগরেন্স, প্যারাবেন বা মিনারেল অয়েল নেই, তাই সেনসিটিভ বা রেডনেস প্রবণ স্কিনেও সাধারণত ভালো লাগে।
অয়েলি / একনে প্রণ স্কিন
যদিও এতে Ceramide আছে, তবুও টেক্সচারটা খুব হালকা জেল টাইপ। তাই স্কিনে চিটচিটে লাগে না বা ভারী ফিল দেয় না। Infact, স্কিনের পানি-তেলের ব্যালান্স ঠিক রাখতে সাহায্য করে, ফলে অতিরিক্ত তেলও কমতে পারে।
কম্বিনেশন স্কিন
যাদের মুখের কিছু অংশ ড্রাই আর কিছু অংশ অয়েলি, তাদের জন্যও এটা ভালো। ড্রাই জায়গায় ভালো হাইড্রেশন দেয় আর অয়েলি জায়গায় বেশি ভারী হয়ে যায় না।
Country Origin : Made In Korea
Additional information
| Weight | 40ml |
|---|










Reviews
There are no reviews yet.