No products in the cart.

Original price was: ৳ 1,090.00.Current price is: ৳ 999.00.

-8%

Skin 1004 madagascar Centella Ampoule 30ml

30 ml
Clear
In stock

Description

Skin 1004 madagascar Centella Ampoule 30ml

SKIN1004 Madagascar Centella Ampoule (30ml) একটি খুবই জনপ্রিয় K-beauty সিরাম, যেটি শুধু Centella Asiatica Extract দিয়ে বানানো। এটি Madagascar থেকে নেয়া ন্যাচারাল Centella দিয়ে তৈরি এবং মূল কাজ হলো স্কিনকে শান্ত রাখা ও রেডনেস কমানো। যাদের স্কিনে লালচে ভাব, ইনফ্লেমেশন বা সেনসিটিভ সমস্যা থাকে, তাদের জন্য এটি ভালো কাজ করে। সাথে স্কিনের ব্যারিয়ারও রিকভার করতে সাহায্য করে।

Skin1004 Centella Ampoule-এর উপকারিতা

 

SKIN1004 Madagascar Centella Ampoule হলো একদম সিম্পল একটা সিরাম, এতে শুধু 100% Centella Asiatica Extract আছে। এটার কাজ মূলত স্কিনকে শান্ত রাখা, হিল করা আর হাইড্রেট করা।


Ampoule-টি কি কি করে?

  • রেডনেস ও ইরিটেশন কমায়
    ব্রণ, সানবার্ন বা হার্শ প্রোডাক্ট ব্যবহার করার কারণে স্কিনে যে লালচে ভাব বা ইরিটেশন হয়, সেটা শান্ত করে।
  • স্কিন ব্যারিয়ার ঠিক করে
    স্কিনের বাইরে যে প্রটেকশন লেয়ার আছে, সেটা স্ট্রং করে যাতে স্কিন ভালো থাকে আর ড্যামেজ না হয়।
  • তেল আর পানি ব্যালান্স রাখে
    স্কিনকে হাইড্রেট করে কিন্তু ভারী করে না, তাই অয়েলি স্কিনেও ভালো লাগে।
  • ব্রণের দাগ কমাতে সাহায্য করে
    স্কিন হিল হতে সাহায্য করে, ফলে পুরোনো ব্রণের দাগ ধীরে ধীরে ফেইড হয়।
  • স্কিন একটু ফার্ম করে
    কোলাজেন সাপোর্ট করে, তাই স্কিন একটু টাইট আর হেলদি লাগে।

কেন এটা এত ভালো কাজ করে?

  • এতে কোনো ফ্র্যাগরেন্স, কালার বা ফিলার নেই
  • একদম পানির মতো লাইট টেক্সচার
  • স্কিনে লাগানোর সাথে সাথেই মিশে যায়, চিটচিটে লাগে না
  • সেনসিটিভ বা একজিমা স্কিনেও সাধারণত সেফ
  • যাদের স্কিন খুব সেনসিটিভ বা সহজে লাল হয়ে যায়, তাদের জন্য এটা একটা সেফ আর জেন্টল অপশন

 

Skin1004 Centella Ampoule-এর ইনগ্রেডিয়েন্টস কী আছে?

 

এই সিরামটা খুবই সিম্পল – মোটামুটি ৭টা ইনগ্রেডিয়েন্ট দিয়েই বানানো।

Full Ingredient List

Water, Glycerin, Butylene Glycol, Centella Asiatica Extract, 1,2-Hexanediol, Cellulose Gum, Ethylhexylglycerin


এগুলো কী কাজ করে?

  • Centella Asiatica Extract
    এটাই মূল জিনিস। স্কিনকে শান্ত করে, রেডনেস কমায়, ব্রণ হিল হতে সাহায্য করে এ বং স্কিন রিপেয়ার করে।
  • Water
    বেস হিসেবে কাজ করে, সবকিছুকে মিশিয়ে রাখে আর হাইড্রেশন দেয়।
  • Glycerin
    স্কিনে পানি টেনে এনে নরম আর হাইড্রেটেড রাখে।
  • Butylene Glycol
    সিরামটা হালকা রাখে ও স্কিনে দ্রুত এবজর্ব হতে সাহায্য করে।
  • 1,2-Hexanediol
    ফর্মুলাটা ফ্রেশ রাখে, নষ্ট হতে দেয় না।
  • Cellulose Gum
    সিরামটাকে একটু জেলির মতো স্মুথ টেক্সচার দেয়।
  • Ethylhexylglycerin
    স্কিন ফ্রেন্ডলি প্রিজারভেটিভ, যাতে প্রোডাক্ট ভালো থাকে।

Centella-এর ভিতরের পাওয়ারফুল জিনিসগুলো

  • Asiaticoside → স্কিন ফার্ম আর অয়েল ব্যালান্সে সাহায্য করে
  • Madecassic Acid → রেডনেস আর ইনফ্লেমেশন কমায়
  • Asiatic Acid → স্কিন ব্যারিয়ার স্ট্রং করে

 

SKIN1004 Centella Ampoule cruelty-free কি না?

 

হ্যাঁ, এটা cruelty-free। SKIN1004 কোনোভাবেই প্রাণীদের ওপর টেস্ট করে না – না প্রোডাক্ট বানানোর সময়, না ইনগ্রেডিয়েন্টস টেস্ট করার সময়।

  • এটা cruelty-free ব্র্যান্ড হিসেবে সার্টিফায়েড
  • প্রাণীদের ওপর টেস্ট করা হয় না
  • সাপ্লায়ার বা থার্ড পার্টি ল্যাবেও animal testing করা হয় না
  • এমন দেশে বিক্রি করা হয় না যেখানে animal testing বাধ্যতামূলক

আরেকটা ভালো কথা

এটা শুধু cruelty-free না, বরং vegan-ও। মানে এতে কোনো animal-based ingredient ব্যবহার করা হয়নি।

Ampoule-টি কীভাবে ব্যবহার করবেন?

 

এই সিরামটা একদম লাইট আর ওয়াটারির মতো, তাই সহজেই স্কিনকেয়ার রুটিনে এড করা যায়। সকাল আর রাতে – দুই সময়েই ব্যবহার করা যায়।


কখন ব্যবহার করবেন?

  • দিনে ২ বার (সকাল + রাত)
  • টোনার দেওয়ার পর, ময়েশ্চারাইজারের আগে

AM রুটিন (সকাল)

  1. ফেসওয়াশ
  2. টোনার
  3. Centella Ampoule
  4. ময়েশ্চারাইজার
  5. সানস্ক্রিন

PM রুটিন (রাত)

  1. ডাবল ক্লিনজ (অয়েল/বাম/ওয়াটার + ফেসওয়াশ)
  2. টোনার
  3. Centella Ampoule
  4. রেটিনল বা অ্যাকটিভস (যদি ব্যবহার করেন)
  5. ময়েশ্চারাইজার

কীভাবে এপ্লাই করবেন ?

  • মুখ পরিষ্কার করে টোনার দিন
  • ২–৩ ফোঁটা সিরাম নিন (আপনার ফেসের উপর ডিপেন্ড করে সিরামের পরিমাণ নিন)
  • মুখে হালকা করে ছড়িয়ে দিন
  • আঙুল দিয়ে আলতো করে ড্যাব ড্যাব করে বসিয়ে দিন (ঘষবেন না)
  • তারপর ময়েশ্চারাইজার দিয়ে সিল করে দিন

টিপস যেটা হেল্পফুল হতে পারে :

  • স্কিন খুব রেড বা ড্যামেজ হলে ২–৩ লেয়ার দিতে পারেন
  • কটন প্যাড ভিজিয়ে ৫–১০ মিনিট মাস্কের মতো ব্যবহার করতে পারেন
  • রেটিনল, ভিটামিন C বা BHA ব্যবহার করলে এর সাথে ভালোভাবে কম্বো করা যায় কারণ এটা স্কিনকে শান্ত রাখে
Weight

30 ml

Reviews

There are no reviews yet.

Be the first to review “Skin 1004 madagascar Centella Ampoule 30ml”

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!