No products in the cart.
  • Home
  • Brightening Combo

Original price was: ৳ 2,450.00.Current price is: ৳ 2,250.00.

-8%

Anua Niacinamide 10 TXA 4 Serum 30ml & Care:nel Derma Alpha Arbutin Glutathione Whitening Cream 45ml

In stock

Description

স্কিনের জেদি কালো দাগ, পিগমেন্টেশন বা মেছতা নিয়ে অনেকেই খুব চিন্তায় থাকেন। মুখে বা চোখের নিচে ডার্ক স্পট হলে সেটা কমাতে কী করা যায় – এটা নিয়েই সবার প্রশ্ন বেশি। এই সমস্যার জন্য এখন অনেকেই কোরিয়ান স্কিনকেয়ারের একটা কম্বো ব্যবহার করছে:
Anua Niacinamide 10% + TXA 4% Serum এবং সাথে Care:nel Alpha Arbutin Glutathione Cream


Anua Niacinamide + TXA সিরাম এর বেনিফিটস

Anua Niacinamide + TXA সিরামটা মূলত এমন একটা স্কিনকেয়ার প্রোডাক্ট, যেটা স্কিনের কালচে দাগ, একনে স্পট ও পিগমেন্টেশন কমাতে সাহায্য করে। সহজভাবে বললে, এটা স্কিনকে ব্রাইটেনিং এ হেল্প করে এবং স্কিন টোনকে একদম ইভেন করতে সাহায্য করে। এর কাজগুলো মূলত :

  • দাগ কমায়:
    এতে থাকা ৪% TXA আর Niacinamide ত্বকের ভেতরের মেলানিন কমাতে সাহায্য করে। ফলে ব্রণের দাগ, লালচে ছোপ আর মেছতার মতো দাগ ধীরে ধীরে হালকা হয়।
  • স্কিন ব্রাইট করে:
    রোদে পোড়া কালচে ভাব বা ডালনেস কমিয়ে মুখকে একটু বেশি উজ্জ্বল ও ফ্রেশ দেখাতে সাহায্য করে।
  • অয়েল ও পোর কন্ট্রোল করে:
    ১০% Niacinamide ত্বকের অতিরিক্ত তেল কমায় এবং পোর ছোট দেখাতে সাহায্য করে। তাই স্কিনটা আরও ক্লিন লাগে।
  • স্কিনকে হাইড্রেট রাখে:
    এটা স্কিনের ব্যারিয়ার শক্ত করে এবং ত্বককে সফট ও হেলদি রাখে, কিন্তু চিটচিটে লাগে না।

এটা সব ধরনের স্কিনেই ব্যবহার করা যায়, তবে বিশেষ করে অয়েলি স্কিন আর একনেপ্রণ স্কিনের জন্য বেশি ভালো কাজ করে।

Anua Niacinamide 10 TXA 4 Serum Ingredients

Key Active Ingredients (মূল কাজের উপাদান)

  • Niacinamide (10%)
    স্কিনকে ক্লিয়ার করে, অতিরিক্ত তেল (oil) নিয়ন্ত্রণ করে এবং ডার্ক স্পট বা কালচে দাগ কমাতে সাহায্য করে।
  • Tranexamic Acid (4%)
    মেলানিন তৈরি কমিয়ে নতুন দাগ হওয়া আটকায় এবং পুরোনো দাগ ধীরে ধীরে হালকা করে।
  • Arbutin (2%)
    TXA-এর সাথে মিলে পিগমেন্টেশন কমায় এবং স্কিন টোনকে আরও ইভেন করে।
  • 3-O-Ethyl Ascorbic Acid (Vitamin C derivative)
    স্কিনে অতিরিক্ত গ্লো আনে এবং ফ্রি র‍্যাডিক্যাল থেকে স্কিনকে প্রোটেক্ট করে।

Hydration & Soothing Complex (স্কিন নরম ও শান্ত রাখে)

  • Hyaluronic Acid + Polyglutamic Acid
    স্কিনের ভেতরে পানি ধরে রাখে, ফলে ত্বক থাকে প্লাম্প ও হাইড্রেটেড।
  • Ceramides
    স্কিনের প্রোটেক্টিভ ব্যারিয়ার শক্ত করে, যাতে ত্বক সহজে ড্যামেজ না হয়।
  • Centella Asiatica Extract
    রেডনেস কমায়, স্কিনকে শান্ত করে এবং হিলিংয়ে সাহায্য করে।

Care:nel Whitening Cream বেনিফিটস

এই ক্রিমটা সিরামের পর ব্যবহার করলে স্কিনকে আরও হেল্প করে। Care:nel Derma Alpha Arbutin Glutathione Whitening Cream হলো একটা কোরিয়ান ময়েশ্চারাইজিং ক্রিম, যেটা একসাথে স্কিনকে হাইড্রেট করে, দাগ কমায় আর স্কিন টোন ব্রাইট করতে সাহায্য করে। এটা একদম লাইটওয়েট ফর্মুলা, তাই মুখে লাগালে স্টিকি বা অয়েলি লাগে না।

  • কালো দাগ কমায় (Melanin কমায়):
    ত্বকে যে পিগমেন্ট তৈরি হয় সেটা কমাতে সাহায্য করে, ফলে সান স্পট, ব্রণ দাগ আর ফ্রিকলস ধীরে ধীরে হালকা হয়।
  • স্কিন ব্রাইট + ইভেন টোন করে:
    ডাল ও ক্লান্ত স্কিনকে একটু ব্রাইট আর ইউনিফর্ম টোনে নিয়ে আসে।
  • স্কিন ফার্ম + টাইট করে:
    ফাইন লাইন কমাতে সাহায্য করে আর স্কিনকে একটু টানটান ও স্মুথ দেখায়।
  • গভীরভাবে ময়েশ্চার দেয়:
    স্কিনকে সারাদিন হাইড্রেটেড রাখে কিন্তু একদম ভারী বা চিটচিটে লাগে না।
  • স্কিনকে শান্ত রাখে:
    রেডনেস কমায়, স্কিন ব্যারিয়ারকে সাপোর্ট করে আর বাইরে থেকে ক্ষতি হওয়া থেকে প্রোটেক্ট করে।

 

Care nel Alpha Arbutin Cream Ingredients

1. দাগ কমানো আর স্কিন ব্রাইট করার উপাদান

এগুলো মূলত কালো দাগ, ব্রণের দাগ আর পিগমেন্টেশন কমাতে কাজ করে –

  • Alpha-Arbutin (2%) → মেলানিন তৈরি কমায়, তাই দাগ ধীরে ধীরে হালকা হয়
  • Niacinamide (2%) → স্কিন টোন ইভেন করে, রেডনেস কমায় আর স্কিন ব্যারিয়ার শক্ত করে
  • Glutathione (0.15%) → স্কিনকে ডালনেস থেকে রক্ষা করে আর ব্রাইট করে

2. স্কিন হাইড্রেট আর সফট রাখার উপাদান

এগুলো স্কিনকে ময়েশ্চারাইজড ও প্লাম্প রাখে—

  • Glycerin + Water → স্কিনে পানি ধরে রাখে
  • Caprylic/Capric Triglyceride → স্কিনকে সফট করে কিন্তু ভারী লাগে না
  • Collagen Extract → স্কিন ফার্ম রাখে আর ফাইন লাইন কম দেখায়
  • Hydrogenated Lecithin & Glycolipids → স্কিন ব্যারিয়ার রিপেয়ার করে

3. স্কিনকে শান্ত ও হিল করার উপাদান

সেনসিটিভ বা রেডনেস থাকলে এগুলো সাহায্য করে—

  • Centella (Asiaticoside, Asiatic Acid, Madecassic Acid) → স্কিনকে শান্ত করে, ইনফ্ল্যামেশন কমায়
  • Plant Extracts (Kudzu, Pine Leaf, Elm Root) → স্কিনকে সাপোর্ট দেয় আর অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটেকশন দেয়

4. টেক্সচার আর ফিনিশ ভালো করার উপাদান

এগুলো ক্রিমটাকে স্মুথ, সফট আর সহজে লাগার মতো করে—

  • Silicones (Dimethicone types) → স্কিনে স্মুথ, ব্লার্ড ফিনিশ দেয়
  • Cetearyl Alcohol / Olivate ingredients → ক্রিমি টেক্সচার বানায়
  • Titanium Dioxide → সাথে সাথে হালকা ব্রাইট লুক দেয়
  • Preservatives (1,2-Hexanediol, Ethylhexylglycerin) → প্রোডাক্টকে সেফ রাখে

5. Fragrance (সুগন্ধি)

  • Fragrance + Linalool, Limonene etc. → সুন্দর গন্ধ/ঘ্রাণ দেয়
    তবে সেনসিটিভ স্কিন হলে এটা একটু সাবধানে ব্যবহার করা ভালো
Care nel সেন্সিটিভিটি ট্রিগার পসিবিলিটি

যদি আপনার স্কিন খুব সেনসিটিভ হয় বা সহজেই একনে ওঠে, তাহলে এই কয়েকটা জিনিস একটু খেয়াল রাখা ভালো


1. কিছু ইনগ্রেডিয়েন্ট পোর ব্লক করতে পারে

Cetearyl Alcohol আর Glyceryl Stearate এগুলো ক্রিমটাকে থিক আর সফট করতে ব্যবহার করা হয়।

তবে, 
কিছু একনে-প্রোন স্কিনে এগুলো পোর ব্লক করে দিতে পারে, ফলে ছোট ছোট একনে বা congestion হতে পারে।


2. Fragrance / সুগন্ধি উপাদান

এই ক্রিমে আছে –

  • Fragrance
  • Hexyl Cinnamal
  • Linalool
  • Limonene

যাদের সুগন্ধি বা পারফিউমে সেনসিটিভিটি আছে, তাদের স্কিনে ইরিটেশন, লালচে ভাব বা চুলকানি হতে পারে।

সেক্ষেত্রে কি করা ভালো?

প্রথমে patch test করে নেওয়া ভালো (মানে মুখের গালের নিচে ছোট একটা জায়গায় লাগিয়ে ২৪ ঘণ্টা দেখে নেওয়া স্কিনে কোনো রিয়েকশন হচ্ছে কিনা)


দুইটা একসাথে ব্যবহার করা যাবে?

হ্যাঁ,  Anua TXA Niacinamide Serum আর Care:nel Alpha Arbutin Cream একসাথে ব্যবহার করা যাবে। কারণ এদের ইনগ্রেডিয়েন্টগুলো একে অপরের সাথে কোনো সমস্যা করে না ইনফ্যাক্ট দাগ কমাতে একসাথে আরও ভালো কাজ করে।


কম্বোটি একসাথে ব্যবহার করার নিয়ম

  1.  প্রথমে মুখ পরিষ্কার করুন

            একটা জেন্টল ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন (চাইলে হালকা টোনারও ব্যবহার করতে পারেন)


       2. Anua সিরাম এপ্লাই (লিকুইড আগে)

  • ২–৩ ফোঁটা সিরাম নিন (ফেসের উপর ডিপেন্ড করে কম-বেশি হতে পারে)
  • পুরো মুখে হালকা করে প্যাট করে এপ্লাই করুন
  • দাগওয়ালা জায়গায় একটু বেশি দিতে পারেন
  • তারপর ৩০–৬০ সেকেন্ড অপেক্ষা করুন

       3. Care:nel ক্রিম এপ্লাই করুন (থিক লেয়ার পরে)

  • ছোট একটুখানি (pea-size) ক্রিম নিন
  • পুরো মুখে হালকা করে মেসাজ করুন

এটা সিরামের ওপর একটা লেয়ার তৈরি করে স্কিনকে ময়েশ্চারাইজ রাখে আর দাগ ফেড করতে সাহায্য করে

সকালে এপ্লাই করলে

  • শেষে অবশ্যই সানস্ক্রিন লাগাতে হবে – না হলে দাগ কমার বদলে উল্টো আবার বাড়তে পারে

কিভাবে ব্যবহার করা ভালো?

  • নরমাল / অয়েলি স্কিন হলে:
    সকালবেলা সিরাম + সানস্ক্রিন। রাতে ক্রিম।
  • ড্রাই স্কিন বা জেদি দাগ হলে:
    রাতে সিরাম + ক্রিম দুটো একসাথে

কতদিনে ফল পাওয়া যায়?

নিয়মিত ব্যবহার করলে সাধারণত ৩–৪ সপ্তাহের মধ্যে দাগ হালকা হতে শুরু করে

প্রেগন্যান্সিতে Anua Serum & Care nel Cream ব্যবহার করা যাবে ?

এই Anua সিরাম আর Care:nel ক্রিম – দুটোই স্কিনের দাগ কমানোর জন্য ভালো কিন্তু প্রেগন্যান্সির সময় এগুলো ব্যবহার না করা উত্তম।


  • Care:nel ক্রিম

এটা avoid করাই better । কারণ এতে আছে Alpha-Arbutin যা স্কিনে গিয়ে এমন একটা জিনিসে ভেঙে যেতে পারে যেটা নিয়ে pregnancy-তে কনসার্ন আছে। তাই ডাক্তাররা সাধারণত এটা এ সময় ব্যবহার করতে মানা করেন।


  • Anua সিরাম

এটাও ব্যবহার না করাই ভালো, কারণ এতে আছে TXA (Tranexamic Acid) যা স্কিনে কম এবজর্যাব হলেও  pregnancy-তে এর সেফটি নিয়ে এনাফ ডেটা নেই।

স্পেশাল নোট : প্রেগনেন্সির সময় যেকোনো প্রোডাক্ট ব্যাবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নিবেন।

Reviews

There are no reviews yet.

Be the first to review “Anua Niacinamide 10 TXA 4 Serum 30ml & Care:nel Derma Alpha Arbutin Glutathione Whitening Cream 45ml”

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!