ফাউন্ডেশন সুন্দর দেখানোর সবচেয়ে বড় সিক্রেট হলো সঠিক undertone match করা। অনেক সময় স্কিন টোন ঠিক হলেও undertone ভুল হলে ফাউন্ডেশন grey বা orange দেখায়। তাই আগে undertone বুঝতে হবে।
আজকে কথা বলবো ৩ টা ইফেক্টিভ ওয়ে নিয়ে যেগুলো থেকে ১ টা বা ৩ টা পরীক্ষাই করে নিজের আন্ডারটোন ফাইন্ড আউট করতে পারবেন।
১. সবচেয়ে সাইন্টিফিক ও ইফেক্টিভ মেথড – Vein Test

এটা ডার্মাটোলজিস্টরাও প্রায়ই ব্যবহার করেন।
হাতের কব্জির শিরাগুলো ভালো করে দেখুন।
• যদি নীল বা বেগুনি দেখায় → আপনার undertone Cool
• যদি সবুজ দেখায় → undertone Warm
• যদি নীল-সবুজ মিক্সড লাগে → undertone Neutral
কারণ আমাদের স্কিনের নিচে blood flow ও melanin এর reflection এর কারণে এই কালারগুলো দেখা যায়।
২. Jewelry Test (খুব জনপ্রিয় এটা)
নিজেকে দেখুন gold vs silver jewelry কোনটা বেশি flattering লাগে।এই টেস্ট অনেক বেশি ইফেক্টিভ।
• Silver জুয়েলারিবেশি ভালো লাগে → Cool undertone
• Gold জুয়েলারি বেশি সুন্দর লাগে → Warm undertone
• দুটাই মানায় → Neutral undertone
৩. Sun Reaction Test(নিজেকে পুড়িয়ে BBQ টেস্ট🫣)
রোদে গেলে স্কিন কেমন react করে?
• সহজে sunburn হয়, লাল হয়ে যায় → Cool undertone
• সহজে tan হয়ে যায় → Warm undertone
• কখনো burn, কখনো tan → Neutral undertone
✅Undertone অনুযায়ী Foundation Choose করবেন যেভাবে
✨Warm Undertone এর হলে
Foundation label এ খুঁজবেন
• W / Warm
• Golden
• Yellow
• Olive
এগুলো স্কিনকে naturally blend করে।
✨Cool Undertone
Foundation label এ দেখবেন
• C / Cool
• Pink
• Rosy
• Red
এগুলো স্কিনের pink base এর সাথে match করে।
✨Neutral Undertone
সবচেয়ে flexible।
Foundation label এ
• N / Neutral
• Beige
• Balanced tone
এই ধরনের shade আপনার সাথে ভালো match করবে।
✔️ একটা প্রো টিপস দিই:
Foundation কখনো হাতের উপর না, jawline বা neck এর পাশে swatch করুন।
যেটা স্কিনে মিশে গিয়ে আলাদা বোঝা যায় না, সেটাই আপনার perfect shade।
তো? আপনি কি নিজের সঠিক আন্ডারটোন জানেন?
এবার আপনার আন্ডারটোন জানান কমেন্টে🫰