ধরুন, ঈদের সকালে আপনি আয়নার সামনে বসে মেকআপ শুরু করলেন…
সবকিছু পারফেক্ট—ফাউন্ডেশন, ব্লাশ, হাইলাইটার। কিন্তু ২ ঘণ্টা পরই দেখলেন মেকআপ প্যাচি, নাকের পাশে ক্রিজ, আর টি-জোনে তেলতেলে ভাব।
সমস্যাটা মেকআপে না… সমস্যা হচ্ছে প্রাইমার স্কিপ করায়।
✨প্রাইমার আসলে কি করে?
প্রাইমার হলো আপনার স্কিন আর মেকআপের মাঝখানের “buffer layer”।এটা,
✔️ স্কিনকে স্মুথ করে
✔️ পোরস ব্লার করে (মানে ছোট দেখায়)
✔️ অয়েল কন্ট্রোল করে অথবা হাইড্রেশন দেয় (স্কিন টাইপ অনুযায়ী)
✔️ মেকআপকে লং-লাস্টিং করে
সহজভাবে বললে—
প্রাইমার ছাড়া মেকআপ = এবড়ো থেবড়ো পেইন্টিং এর মতো।
তাহলে সঠিক প্রাইমার চুজ করবেন কিভাবে?
এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে অথচ আপনার স্কিন টাইপই আসল ক্লু।
- Oily skin → Matte / Oil-control primer
(যেখানে লেখা থাকে “mattifying” বা “pore minimizing”) - Dry skin → Hydrating / Glow primer
(“hydrating”, “dewy finish” খুঁজবেন) - Combination skin → T-zone ম্যাট, বাকি ফেসে হাইড্রেটিং
(একই সাথে দুই ধরনের প্রাইমারও ইউজ করা যায়) - Large pores / textured skin → Silicone-based primer
(স্কিনকে ব্লার করে, সফট ফোকাস দেয়)

প্রাইমার কেনার সময় লেবেলে কি খেয়াল করবেন?
🧴 1. Ingredients (সবচেয়ে ইম্পর্ট্যান্ট)
- Dimethicone / Silicone → পোরস ব্লার করার জন্য
- Hyaluronic Acid → হাইড্রেশন
- Niacinamide → অয়েল কন্ট্রোল + স্কিন কেয়ার বেনিফিট
🧴 2. Finish type
Matte / Dewy / Blur — আপনার লুক কেমন চান সেটা বুঝে চুজ করবেন।
🧴 3. “Non-comedogenic” লেখা আছে কিনা
মানে পোরস ব্লক করবে না → ব্রেকআউট কম হবে
🧴 4. SPF আছে কিনা (এটা আসলে Bonus)
ডে টাইম মেকআপ হলে extra protection দিবে আরকি।
শেষে একটা ছোট্ট কথা বলি-
অনেকে হাজার টাকা খরচ করে ফাউন্ডেশন কিনলেন কিন্তু প্রাইমার স্কিপ করলেন তারমানে আপনার মেকাপ বেশিক্ষন আপনাকে স্মুদ আর বিউটিফুল টেক্সচার দিবেনাম
Actually, প্রাইমারই সেই ছোট স্টেপ যেটা আপনার পুরো মেকআপ গেম চেঞ্জ করে দিতে পারে।
So next time, মেকআপ শুরু করার আগে…
স্কিনকে একটু “ready” করে নিন।
আপনি কোন প্রাইমার ইউজ করেন?