Foundation Choose 101 Method:
অনেকেই ইনবক্সে একটা প্রশ্ন করেন—
“আপু, আমার জন্য কোন শেডের ফাউন্ডেশনটা ভালো হবে?”
আসলে ফাউন্ডেশন শুধু শেড দেখে কিনলেই হয় না।
ঠিকভাবে বেছে নিতে কয়েকটা জিনিস জানা খুব জরুরি।তো কি কি জানতে হবে?চলুন বিস্তারিততে যাওয়া যাক।

১️⃣ আগে নিজের স্কিন টাইপ বুঝুন
- Oily skin হলে ম্যাট বা oil control foundation ভালো।
- Dry skin হলে hydrating বা dewy finish foundation নিন।
এইক্ষেত্রে উল্টা পাল্টা হলে ফাউন্ডেশন কিনে আফসোস ছাড়া আর কিছুই করবেন না।তাই ভালো করে পড়ে নিবেন।
২️⃣ Undertone বুঝে শেড নির্বাচন করুন
আপনার স্কিন tone warm, cool নাকি neutral—এটা বুঝলে শেড ম্যাচ করা অনেক সহজ হয়। আন্ডারটোন শেড বুঝে নিয়েছেন তো? না বুঝলে কমেন্ট করিয়েন।
৩️⃣ Jawline এ শেড টেস্ট করুন
হাতে না।অনেকে jawline এ টেস্ট করেন তবে হাতের সাথে ফেইসের কালার সবসময় মিলেনা,তাই Jawline এ বোঝা যায় শেডটা আপনার স্কিনের সাথে blend হচ্ছে কিনা।
৪️⃣ Coverage আপনার প্রয়োজন অনুযায়ী নিন
- Daily look → light / medium coverage
- Event বা full makeup → full coverage
কাভারেজে ভুল করলে ও সে অনুযায়ী মেকাপ না করলে অনেক সময় মেকাপ লুক অড লাগে।
৫️⃣ Weather ও consider করুন
আমাদের দেশের গরমে lightweight foundation অনেক বেশি comfortable লাগে।তাই সিজন বুঝে কেনাকাটা করুন।
সঠিক foundation পেলে মেকআপটা আর heavy লাগে না,
বরং স্কিনের মতোই natural দেখায়। ✨
আপনি কি foundation কিনতে গিয়ে কখনো wrong shade নিয়ে ফেলেছেন?
অভিজ্ঞতা কমেন্টে বলুন তো! 💬